Back to Library
Melancholic

এস ফিরে প্রিয়তম এস ফিরে Eso Phire Priyotomo Eso Phire

Kazi Nazrul Islam

Eso Phire Priyotomo Eso Phire lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

এস ফিরে প্রিয়তম এস ফিরে।
আঁখির আলোক হায় জীবনের সন্ধ্যায়
ডুবে যায় নিরাশা-তিমিরে।।

আসে যে-পথে প্রভাতী আলোর ধারা,
যে-পথে আসে চাঁদ, রাতের তারা
নিতি সেই পথে চাই, যদি তব দেখা পাই,
সুধাই তোমার কথা দক্ষিণ সমীরে।।

খুঁজে ফিরি ঝরা নদীর স্রোতে,
ঘর-ছাড়া পথিক ধায় যে পথে,
তব পথ, হে সুদূর,
কত দূর, কত দূর,
কোথা পাব তব দেখা
(কোন) কালের তীরে।।

Read in Banglish
Eso phire priyotomo eso phire. Ankhir alok hay jiboner shondhyay Dube jay nirasha-timire.. Ase je-pothe probhati alor dhara, Je-pothe ase chand, rater tara Niti shei pothe chai, jodi tobo dekha pai, Sudhai tomar kotha dokkhin shomire.. Khunje phiri jhora nodir srote, Ghor-chhara pothik dhay je pothe, Tobo poth, he shudur, Koto dur, koto dur, Kotha pabo tobo dekha (Kono) kaler tire..

Related songs

More songs you may enjoy.

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Mor Buk-Bhora Chilo Asha

মোর বুক-ভরা ছিল আশা

Kazi Nazrul Islam

"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Romantic

Sadh Jage Mone Por-Jibone

সাধ জাগে মনে পর-জীবনে

Kazi Nazrul Islam

"সাধ জাগে মনে পর-জীবনে তব কপোলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি যেন আমি তোমার মতো বে-দিল্ হই।"

Romantic

Sakhi Bolo Bodhuare Nirojone

সখী, বোলো বঁধূয়ারে নিরজনে

Kazi Nazrul Islam

"সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে দেখা হলে রাতে ফুলবনে॥ কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি, কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি"

Discussion

Public comments for Eso Phire Priyotomo Eso Phire are available on the discussion page.

View discussion