গোসাঁই আমার দিন কি যাবে এই হালে;
আমি পড়ে আছি অকূলে।
কত অধম পাপী তাপী অবহেলে তরিলে।
জগাই মাধাই দুটি ভাই
কান্দা ফেলে মারলে গায়
তারে যে নিলে।
আমি পাপী ডাকছি সদায়
দয়া হবে কোন কালে।
অহল্যা পাষাণ ছিল
সেও তো মানুষ হইল
তোমার চরণ-ধূলাতে
আমি তোমার কেউ নহি গো
তাই কি মনে ভাবিলে।
তোমার নাম লয়ে যদি মরি
দেখবে তবু তোমারি
আর যাব কোন কূলে।
তোমা বই কেউ নাই আমার
অধীন লালন কেন্দে বলে।।
Discussion
Public comments for Gosai Amar Din Ki Jabe Ei Hale are available on the discussion page.
View discussion