Back to Library
Intense

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু Hridoye Mondrilo Domru Guru Guru

Rabindranath Tagore

Read Hridoye Mondrilo Domru Guru Guru in Bengali and Banglish transliteration, from Gitabitan.

Updated

Lyrics

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু,
ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত,
হল রোমাঞ্চিত বন বনান্তর—
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে মিলনস্বপ্নে সে কোন্‌ অতিথি রে।

সঘনবর্ষণশব্দমুখরিত বজ্রসচকিত ত্রস্ত শর্বরী,
মালতীবল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে—
কানন শঙ্কিত ঝিল্লিঝঙ্কৃত॥

Read in Banglish
Hridoye mondrilo domru guru guru, Ghono megher bhuru kutil kunchito, Holo romanchito bono bonantoro-- Dulilo choncholo bokkhohindole milonswopne she kon otithi re. Soghono borshono shobdo mukhorito bojro sochokito trosto shorbory, Malotibollory kapay pollob koruno kollole-- Kanon shonkito jhillijhonkrito.

Related songs

More songs you may enjoy.

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Majestic

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে

Rabindranath Tagore

"শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥ সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥"

Poetic

Shyamal Chhaya Naiba Gele

শ্যামল ছায়া নাইবা গেলে

Rabindranath Tagore

"শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে॥ সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,"

Romantic

Aj Nobin Megher Sur

আজ নবীন মেঘের সুর

Rabindranath Tagore

"আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে । আমার ভাবনা যত উতল হল অকারণে ।।"

Joyful

Aj Shraboner Amontrone

আজ শ্রাবণের আমন্ত্রণে

Rabindranath Tagore

"আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।।"

Nature

Aji Borsharater Shese

আজি বর্ষারাতের শেষে

Rabindranath Tagore

"আজি বর্ষারাতের শেষে সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে ।। বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়"

Discussion

Public comments for Hridoye Mondrilo Domru Guru Guru are available on the discussion page.

View discussion