ইক্ষু রোপিনু, গাছ যে হইল,
নিঙ্গাড়িতে রসময়।
কানুর পিরীতি, বাহিরে সরল,
অন্তরে গরল হয়।।
সই কে বলে ইক্ষুরস গুড়!
খাইনু আপন মুড।।
চাকিতে চাকিতে, লাগিল জিহ্বাতে,
পহিলে লাহিল মীঠ।
মোদক আনিয়া, ভিঁয়াঁন করিয়া,
এবে সে লাগিল সীঠ।।
মশল্লা আনিনু, আগুনে চঢ়ানু,
বিছুরিনু আপন ভাব।
কানুর পিরীতি, বুঝিনু এমতি,
কলঙ্ক হইল লাভ।।
আপন করমে, বুঝিনু মরমে,
বস্তুর নাহিক দোষ।
চণ্ডীদাস কহে, পিরীতি করিয়া,
কেবা পাইল কোথা যশ?
Discussion
Public comments for Ikhshu Ropinu Gachh Je Hoilo Ningarite Rosomoy are available on the discussion page.
View discussion