যাবার বেলায় ফেলে যেয়ো
একটি খোঁপার ফুল।
আমার চোখে চেয়ে যেয়ো
একটু চোখের ভুল॥
অধর-কোণের ঈষৎ হাসির ক্ষণিক আলোকে
রাঙিয়ে যেয়ো আমার মনের গহন কালোকে,
যেয়ো না গো মুখ ফিরিয়ে
দুলিয়ে হিরের দুল॥
একটি কথা কয়ে যেয়ো, একটি নমস্কার,
সেই কথাটি গানের সুরে গাইব বারেবার,
হাত ধরে মোর বন্ধু বোলো
একটু মনের ভুল॥
Discussion
Public comments for Jabar Belay Phele Jeyo are available on the discussion page.
View discussion