জাগে নাথ জোছনারাতে–
জাগো, রে অন্তর, জাগো॥
তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে
নিমেষহারা আঁখিপাতে॥
নীরব চন্দ্রমা নীরব তারা, নীরব গীতরসে হল হারা–
জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে–
জাগে রে সুন্দর সাথে॥
Read Jage Nath Jochonarate in Bengali and Banglish transliteration.
Updated
Not documented
1910
জাগে নাথ জোছনারাতে–
জাগো, রে অন্তর, জাগো॥
তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে
নিমেষহারা আঁখিপাতে॥
নীরব চন্দ্রমা নীরব তারা, নীরব গীতরসে হল হারা–
জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে–
জাগে রে সুন্দর সাথে॥
More songs you may enjoy.
অসীম ধন তো আছে তোমার
Rabindranath Tagore
"অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে। নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥"
যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয়
Rabindranath Tagore
"যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয়, সবারে আমি নমি। যে-কেহ মোরে দিয়েছ দুখ দিয়েছ তাঁরি পরিচয়, সবারে আমি নমি ॥"
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
Rabindranath Tagore
"যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন সেইখানে যে চরণ তোমার রাজে সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥"
সে দিনে আপদ আমার যাবে কেটে
Rabindranath Tagore
"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"
আছে দুঃখ, আছে মৃত্যু
Rabindranath Tagore
"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"
আঁধার এল ব’লে তাই
Rabindranath Tagore
"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"
Discussion
Public comments for Jage Nath Jochonarate are available on the discussion page.
View discussion