জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ
আমি জলের কুমুদিনী ঝরিব জলে
তুমি দূর গগনে থাকি’ কাঁদিবে চাঁদ।।
আমাদের মাঝে বঁধু বিরহ বাতাস
চিরদিন ফেলে যাবে দীরঘ শ্বাস
পায় না বুকে কভু পায় না বুকে তবু মুখে মুখে
চাঁদ কুমুদীর নামে রটে অপবাদ।।
তুমি কত দূরে বঁধু, তবু বুকে এত মধু কেন উথলায়?
হাতের কাছে রহো রাতের চাঁদ গো
ধরা নাহি যায় তবু ছোঁওয়া নাহি যায়।
মরু-তৃষা ল’য়ে কাঁদে শূন্য হিয়া
সকলে বলে আমি তোমারি প্রিয়া
সেই কলঙ্ক-গৌরব সৌরভ দিল গো
মধুর হ’ল মোর বিরহ-বিষাদ।।
Discussion
Public comments for Jani Jani Priyo E Jibone are available on the discussion page.
View discussion