যেতে নারি মদিনায়, আমি নারী হে প্রিয় নবী!
আমারই ধ্যানে এসো প্রাণে এসো আল-আরবী।।
তপ্ত যে নিদারুণ আরবের সাহারা গো
শীতল হৃদে মম রাখিব তোমারই ছবি।।
ভালোবাস যদি সে মরুভূ ধূসর গো
জ্বালায়ে, হৃদি মম করিব সাহারা গোবি।।
হে প্রিয়তম, গোপনে তব তরে আমি কাঁদি
তোমারে দিয়াছি মোর, দুনিয়া আখের সবই।।
Discussion
Public comments for Jete Nari Modinay are available on the discussion page.
View discussion