Back to Library
Devotional

নাম মোহাম্মদ বোল রে মন Nam Mohammad Bol Re Mono

Kazi Nazrul Islam

Nam Mohammad Bol Re Mono lyrics by Kazi Nazrul Islam (1936). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

নাম মোহাম্মদ বোল রে মন নাম আহমদ বোল।
যে নাম নিয়ে চাঁদ-সেতারা আস্‌মানে খায় দোল।।

পাতায় ফুলে যে নাম আঁকা
ত্রিভুবনে যে নাম মাখা,
যে নাম নিতে হাসিন ঊষার রাঙে রে কপোল।।

যে নাম গেয়ে ধায় রে নদী,
যে নাম সদা গায় জলধি,
যে নাম বহে নিরবধি পবন হিল্লোল।।

যে নাম রাজে মরু-সাহারায়,
যে নাম বাজে শ্রাবণ-ধারায়,
যে নাম চাহে কাবার মসজিদ – মা আমিনার কোল।।

Read in Banglish
Nam Mohammad bol re mono nam Ahmad bol. Je nam niye chand-setara asmane khay dol. Patay phule je nam aka Tribhubone je nam makha, Je nam nite hasin ushar range re kopol. Je nam geye dhay re nodi, Je nam soda gay jolodhi, Je nam bohe nirobodhi pobon hillol. Je nam raje moru-saharay, Je nam baje shrabon-dharay, Je nam chahe kabar mosjid – ma aminar kol.

Related songs

More songs you may enjoy.

Devotional

Jete Nari Modinay

যেতে নারি মদিনায়

Kazi Nazrul Islam

"যেতে নারি মদিনায়, আমি নারী হে প্রিয় নবী! আমারই ধ্যানে এসো প্রাণে এসো আল-আরবী।।"

Devotional

Surah Al-Layl

সুরা লায়ল্

Kazi Nazrul Islam

"শুরু করি শুভ নাম লয়ে আল্লার, দয়া করুণার যিনি মহা-পারাবার। শপথ রাতের আবৃত যখন করে সে অন্ধকারে দিনের শপথ প্রোজ্জ্বল যাহা করে দেয় জ্যোতিঃধারে,"

Devotional

Eid Mubarak Ho

ঈদ মোবারক হো

Kazi Nazrul Islam

"ঈদ মোবারক হো — ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক হো — রাহেলিল্লাহ্‌কে আপনাকে বিলিয়ে দিল, কে হলো শহীদ।।"

Festive

Eiduj-johar Chand Hashe Oi

ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ

Kazi Nazrul Islam

"ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্‌রা ঈদ কোর্‌বানি দে কোর্‌বানি দে শোন্‌ খোদার ফর্‌মান তাকিদ।।"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Discussion

Public comments for Nam Mohammad Bol Re Mono are available on the discussion page.

View discussion