যদি শালের বন হত শালার বোন
আর কনে বউ হত ওই গৃহেরই কোণ।
ছেড়ে যেতাম না গো,
আমি থাকিতাম পড়ে শুধু, খেতাম না গো!
যদি শালের বন হত শালার বোন –
আমি ওই বনে যে হারিয়ে যেতাম!
ওই বৃন্দাবনে চারিয়ে যেতাম!
ওই মাকুন্দ হত যদি কুন্দ-বালা
হত দাড়িম্ব-সুন্দরী দাড়িওয়ালা!
আমি ঝুলে যে পড়িতাম
তার দাড়ি ধরে –
ওগো দুর্গা বলে –
আমি ঝুলে যে পাড়িতাম!
হত চিমটি শালির যদি বাবলা কাঁটা,
আর শর-বন হত তার খ্যাংরা ঝাঁটা!
বিষ ঝেড়ে যে দিত তোর খ্যাংরা মেরে
বিষ ঝেড়ে যে দিত তোর!
যদি একই শালি
দিলে গো মা কালী,
সে যে শালি নয় বিশালী (মা গো)
মাগো বিশাল বপু তার
বিশালী সে – শালি নয়, শালি নয়!
Discussion
Public comments for Jodi Shaler Bon Hoto Shalar Bon are available on the discussion page.
View discussion