জলে গিয়াছিলাম সই
কালা কাজলের পাখি দেইখা আইলাম কই।।
সোনার ও পিঞ্জরা সই গো, রুপার ও টানগুনি
আবের চান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকুনি।।
পালিতে পালিসলাম পাখি দুধ কলা দিয়া।।
এগো যাইবার কালে বেঈমান পাখি না চাইল ফিরিয়া।।
ভাইবে রাধারমণ বলে পাখি রইলো কই।।
এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জরাতে থুই।।
Discussion
Public comments for Jole Giyachilam Shoi are available on the discussion page.
View discussion