Back to Library
Melancholic

কাছে ছিলে দূরে গেলে Kache Chile Dure Gele

Rabindranath Tagore

Kache Chile Dure Gele lyrics by Rabindranath Tagore (1888). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কাছে ছিলে, দূরে গেলে—দূর হতে এসো কাছে।
ভুবন ভ্রমিলে তুমি—সে এখনো বসে আছে॥

ছিল না প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো—
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে।

জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল—
উন্মাদ তানে তানে কেটে গেছে তাল।

কে জানে তোমার বীণা সুরে ফিরে যাবে কি না—
নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে॥

Read in Banglish
Kache chile, dure gele--dur hote esho kache. Bhuban bhromile tumi--se ekhono bose ache. Chilo na premer alo, chinite paro ni bhalo-- Ekhon birohanole premanol jwoliyache. Jotil hoyeche jal, protikul holo kal-- Unmad tane tane kete geche tal. Ke jane tomar bina sure phire jabe ki na-- Nithur bidhir tane tar chire jay pache.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Melancholic

Sakhi Protidin Hay Ese Phire Jay Ke

সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে

Rabindranath Tagore

"সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥"

Contemplative

Era Sukher Lagi Chahe Prem

এরা সুখের লাগি চাহে প্রেম

Rabindranath Tagore

"এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না । শুধু সুখ চলে যায় । এমনি মায়ার ছলনা । এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।।"

Melancholic

Sei Jodi Sei Jodi

সেই যদি সেই যদি

Rabindranath Tagore

"সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি, সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়, একবার এসো কাছে-- কী তাহাতে দোষ আছে। জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Discussion

Public comments for Kache Chile Dure Gele are available on the discussion page.

View discussion