কানু কহে রাই কহিতে ডরাই
ধবলী চরাই মুই।
রাখালিয়া মতি না জনি পিরীতি
প্রেমের পসরা তুই।।
(আমি প্রেমের কিবা জানি,
তোমার প্রেমের কিবা জানি
রাখাল বইত নইহে আমি।
তোমার প্রেমের কিবা জানি।)
জগতে কাহারো না হই অধীন
জগতে তাহারে না ধরি।
প্রেমধন মোরে দিয়াছে কিশোরী
তার শোধ দিতে নারি।।
(শোধ হলো না ধনি,
ঋণ শোধ আমার হলো না ধনি
তুমি যে প্রেম আমায় দিয়েছ কিশোরী
সেই ঋণ আমার হলো না ধনি
তার শোধ দিতে নারি।।)
প্রেমের তুমি মহাজন, যে করে ভর্ৎসনা
সুধাসম মোহে লাগে।
মোর নাগরালি কিশোরী
পিরীতি রসভ আগে।।
(রসভ তুমি বাড়ালে ধনি,
আমার প্রেম রসভ তুমি বাড়ালে ধনি
তুমি আমার প্রেমের গুরু।
প্রেমরসভ তুমি বাড়ালে ধনি
পিরীতি রসভ আগে।।)
তোমার ঋণ যে শোধিতে নারিলাম
প্রেম অনুরাগ বিনে।
কান্ত কহে কানু গৌরাঙ্গ হইলে
খালাস পাইবে ঋণে।।
(যেদিন গৌর হবে হে,
নদে গিয়ে যেদিন গৌর হবে হে
কালো ত্যজে যেদিন গৌর হবে হে
সেইদিন ঋণে খালাস পাবে
খালাস পাইবে ঋণে।।)
Discussion
Public comments for Kanu Kohe Rai Kohite Dorai are available on the discussion page.
View discussion