বঁধু তুমি সে পরশ মণি হে
বঁধু তুমি সে পরশ মণি।
ও অঙ্গ পরশে, এ অঙ্গ আমার,
সোণার বরণ খানি।।
তুমি রস শিরোমণি হে
বঁধু তুমি রস শিরোমণি।
মোরা অবলা অখলা, আহিরিণী বালা,
তো’ সেবা নাহি জানি।।
তোঁহার লাগিয়া, ধাই বনে বনে,
আমি সুবল বেশ ধরি হে।
এক তিলে শত যুগ, দরশনে মানি,
ছেড়ে কি রইতে পারি হে।।
অঙ্গের বরণ, কস্তূরী চন্দন,
আমি হৃদয়ে মাখিয়ে রাখি।
ও দুটি চরণ, পরাণে ধরিয়া,
নয়ান মুদিয়া থাকি।।
চণ্ডীদাস কহে, শুন রসবতি,
তুহুঁ সে পিরীতি জান হে।
বঁধু সে তোমার, এক কলেরব,
দুহুঁ সে এক প্রাণ হে।।
Discussion
Public comments for Bondhu Tumi Se Porosh Moni are available on the discussion page.
View discussion