কারে দেখাব মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া।।
কার ফলন্ত গাছ উগারিলাম, পুত্ৰশোকে গালি দিলাম গো
না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া।।
ঘর বাঁধলাম প্ৰাণ বন্ধের সনে কত কথা ছিল মনে গো
ভাঙ্গিল আদরের জোড়া কোন্ জন বাদী হইয়া
কথা ছিল সঙ্গে নিবো সঙ্গে আমায় নাহি নিলো গো
রাধারমণ ভবে রইল জিতে মারা হইয়া।।
Discussion
Public comments for Kare Dekhabo Moner Dukkho Go are available on the discussion page.
View discussion