Back to Library
Melancholic

কে বিদেশি মন-উদাসী Ke Bideshi Mon-Udasi

Kazi Nazrul Islam

Ke Bideshi Mon-Udasi lyrics by Kazi Nazrul Islam (1927). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কে বিদেশি মন-উদাসী
বাঁশির বাঁশি বাজাও বনে।
সুর-সোহাগে তন্দ্রা লাগে
কুসুম-বাগের গুল্-বদনে॥

ঝিমিয়ে আসে ভোমরা-পাখা,
যূথীর চোখে আবেশ মাখা,
কাতর ঘুমে চাঁদিমা রাকা
(ভোর গগনের দর-দালানে)
দর-দালানে ভোর গগনে॥

লজ্জাবতীর লুলিত লতায়
শিহর লাগে পুলক-ব্যথায়,
মালিকা সম বঁধুরে জড়ায়
বালিকা-বধূ সুখ-স্বপনে॥

সহসা জাগি আধেক রাতে
শুনি সে বাঁশি বাজে হিয়াতে,
বাহু-শিথানে কেন কে জানে
কাঁদে গো পিয়া বাঁশির সনে॥

বৃথাই গাঁথি কথার মালা
লুকাস কবি বুকের জ্বালা,
কাঁদে নিরালা বনশিওয়ালা
তোরই উতলা বিরহী মনে॥

Read in Banglish
Ke bideshi mon-udasi banshir banshi bajao bone. sur-sohage tondra lage kusum-bager gul-bodone. jhimiye ase bhomra-pakha, juthir chokhe abesh makha, kator ghume chadima raka (bhor gogoner dor-dalane) dor-dalane bhor gogone. lojjabotir lulito lotay shihor lage pulok-byathay, malika som bodhure joray balika-bodhu sukh-swopone. sohosa jagi adhek rate shuni se banshi baje hiyate, bahu-shithane keno ke jane kande go piya banshir sone. brithai ganthi kothar mala lukas kobi buker jwala, kande nirala bonshiwala tori utola birohi mone.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Biroher Nishi Kichute Ar

বিরহের নিশি কিছুতে আর

Kazi Nazrul Islam

"বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়। জাগরণে দেখা দিলে না নাথ স্বপনে আসিয়া দেখা দিয়ো॥"

Devotional

Praner Poth Beye Giyeche Se Go

প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো

Kazi Nazrul Islam

"প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো ; চরণ চির রেখা আঁকিয়ে যে গো ? লুটায়ে আশা-মুলে মোহন অঞ্চল, নূপুর মুখরিত চরণ চঞ্চল,"

Romantic

Sakhi Bolo Bodhuare Nirojone

সখী, বোলো বঁধূয়ারে নিরজনে

Kazi Nazrul Islam

"সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে দেখা হলে রাতে ফুলবনে॥ কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি, কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি"

Melancholic

Shukalo Milon-Mala Ami Tobey Jai

শুকাল মিলন-মালা আমি তবে যাই

Kazi Nazrul Islam

"শুকাল মিলন-মালা আমি তবে যাই। কী যেন এ নদী-কূলে খুঁজিনু বৃথাই॥ রহিল আমার ব্যথা দলিত কুসুমে গাঁথা"

Romantic

Smaron-Parer Ogo Priyo

স্মরণ-পারের ওগো প্রিয়

Kazi Nazrul Islam

"স্মরণ-পারের ওগো প্রিয়, তোমায় আমি চিনি যেন। তোমার চাঁদে চিনি আমি, তুমি আমার তারায় চেন॥"

Melancholic

Bulbuli Nirob Nargis Bone

বুলবুলি নীরব নার্গিস বনে

Kazi Nazrul Islam

"বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বন-গোলাপের বিলাপ শোনে। শিরাজের নওরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে"

Discussion

Public comments for Ke Bideshi Mon-Udasi are available on the discussion page.

View discussion