Back to Library
Devotional

কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি Ke Duare Ele Mor Torun Bhikhari

Kazi Nazrul Islam

Read Ke Duare Ele Mor Torun Bhikhari in Bengali and Banglish transliteration, from Sur-Saki.

Updated

Lyrics

কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি
কী যাচে ও আঁখি বুঝিতে যে নারি॥

হৃদি প্রাণ মন
বিভব রতন
ডারিনু চরণে, লহো পথচারী॥

দুয়ারে মোর নিতি গেয়ে যাও যে গীতি
নিশিদিন বুকে বেঁধে তারইস্মৃতি,
কী দিয়ে ব্যথা নিবারিতে পারি॥

মিলন বিরহ
যা চাও প্রিয় লহো,
দাও ভিখারিনি-বেশ
দাও ব্যথা অসহ,
মোর নয়নে দাও তব নয়ন-বারি॥

Read in Banglish
Ke duare ele mor torun bhikhari Ki jache o ankhi bujhite je nari. Hridi pran mon Bibhob roton Darinu chorone, loho pothochari. Duare mor niti geye jao je giti Nishidin buke bende tari smriti, Ki diye byatha nibarite pari. Milon biroho Ja chao priyo loho, Dao bhikharini-besh Dao byatha osoho, Mor noyone dao tobo noyon-bari.

Related songs

More songs you may enjoy.

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Devotional

Shok Diyecho Tumi He Nath

শোক দিয়েছ তুমি হে নাথ

Kazi Nazrul Islam

"শোক দিয়েছ তুমি হে নাথ, তুমি এ প্রাণে শান্তি দাও! দুখ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও!"

Devotional

Shubhro Somujjwol He Chiro-Nirmol

শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল

Kazi Nazrul Islam

"শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি। অশান্ত এ চিত করো হে সমাহিত সদা আনন্দিত রাখো মতি॥"

Discussion

Public comments for Ke Duare Ele Mor Torun Bhikhari are available on the discussion page.

View discussion