Back to Library
Melancholic

কেমনে কহি প্রিয় Kemone Kohi Priyo

Kazi Nazrul Islam

Kemone Kohi Priyo lyrics by Kazi Nazrul Islam (1929). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কেমনে কহি প্রিয়
কী ব্যথা প্রাণে বাজে।
কহিতে গিয়ে কেন
ফিরিয়া আসি লাজে॥

শরমে মরমে মরে
গেল বন-ফুল ঝরে
ভীরু মোর ভালোবাসা
শুকাল মনের মাঝে॥

আগুন লুকায়ে বুকে
জ্বলিয়া মরি যে দুখে,
ভুলিয়া রয়েছ সুখে
তুমি তো আপন কাজে॥

আজিকে ঝরার আগে
নিলাজ অনুরাগে
ধরিতে যে সাধ জাগে
হৃদয়ে হৃদয়-রাজে॥

Read in Banglish
Kemone kohi priyo Ki byatha prane baje. Kohite giye keno Phiriya asi laje. Shorome morome more Gelo bono-phul jhore Bhiru mor bhalobasha Shukalo moner majhe. Agun lukaye buke Joliya mori je dukhe, Bhuliya royecho sukhe Tumi to apon kaje. Ajike jhorar age Nilaj onurage Dhorite je sadh jage Hridoye hridoy-raje.

Related songs

More songs you may enjoy.

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Mor Buk-Bhora Chilo Asha

মোর বুক-ভরা ছিল আশা

Kazi Nazrul Islam

"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Romantic

Sadh Jage Mone Por-Jibone

সাধ জাগে মনে পর-জীবনে

Kazi Nazrul Islam

"সাধ জাগে মনে পর-জীবনে তব কপোলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি যেন আমি তোমার মতো বে-দিল্ হই।"

Romantic

Sakhi Bolo Bodhuare Nirojone

সখী, বোলো বঁধূয়ারে নিরজনে

Kazi Nazrul Islam

"সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে দেখা হলে রাতে ফুলবনে॥ কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি, কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি"

Discussion

Public comments for Kemone Kohi Priyo are available on the discussion page.

View discussion