Back to Library
Playful

খেলা কর্ খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি Khela Kor Khela Kor

Rabindranath Tagore

Read Khela Kor Khela Kor in Bengali and Banglish transliteration, from Kadi O Komal.

Updated

Lyrics

খেলা কর্ খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি ।
দেখ্‌ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
ফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার, দুইটি কপোল চুমে বারবার
মুখানি উঠায়ে তুলি ।

তোরা খেলা কর্ তোরা খেলা কর্ কামিনীকুসুমগুলি ।
কভু পাতা-মাঝে লুকায়ে মুখ, কভু বায়ু-কাছে খুলে দে বুক,
মাথা নাড়ি নাড়ি নাচ্‌ কভু নাচ্‌ বায়ু-কোলে দুলি দুলি ।
দু দণ্ড বাঁচিবি, খেলা তবে খেলা— প্রতি নিমিষেই ফুরাইছে বেলা,
বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ ত্যজিবি ভাবনা ভুলি ।।

Read in Banglish
Khela kor khela kor tora kaminikusumguli. Dekh somiron lotakunje giya kusumgulir chibuk dhoriya Phiraye e dhar, phiraye o dhar, duiti kopol chume barbar Mukhani uthaye tuli. Tora khela kor tora khela kor kaminikusumguli. Kobhu pata-majhe lukaye mukh, kobhu bayu-kache khule de buk, Matha nari nari nach kobhu nach bayu-kole duli duli. Du dondo bachibi, khela tobe khela— proti nimishei phuraiche bela, Basanter kole khela-shranto pran tyojibi bhabna bhuli.

Related songs

More songs you may enjoy.

Romantic

Adhora Madhuri Dhorechi Chondobondhone

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

Rabindranath Tagore

"অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে । ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান ।।"

Romantic

Bipashar Tire Bhromibare Jai

বিপাশার তীরে ভ্রমিবারে যাই

Rabindranath Tagore

"বিপাশার তীরে ভ্রমিবারে যাই, প্রতিদিন প্রাতে দেখিবারে পাই লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে একটি মধুর মুখ ।।"

Melancholic

Britha Geyechi Bohu Gaan

বৃথা গেয়েছি বহু গান

Rabindranath Tagore

"বৃথা গেয়েছি বহু গান কোথা সঁপেছি মন প্রাণ! তুমি তো ঘুমে নিমগন, আমি জাগিয়া অনুখন।"

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Spiritual

Akash Bhora Surjo Tara

আকাশভরা সূর্য-তারা

Rabindranath Tagore

"আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Discussion

Public comments for Khela Kor Khela Kor are available on the discussion page.

View discussion