Back to Library
Melancholic

বৃথা গেয়েছি বহু গান Britha Geyechi Bohu Gaan

Rabindranath Tagore

Read Britha Geyechi Bohu Gaan in Bengali and Banglish transliteration, from Kadi O Komal.

Updated

Lyrics

বৃথা গেয়েছি বহু গান
কোথা সঁপেছি মন প্রাণ!
তুমি তো ঘুমে নিমগন, আমি জাগিয়া অনুখন।
আলসে তুমি অচেতন, আমারে দহে অপমান।

বৃথা গেয়েছি বহু গান।
যাত্রী সবে তরী খুলে গেল সুদূর উপকূলে,
মহাসাগরতটমূলে ধূ ধূ করিছে এ শ্মশান।

কাহার পানে চাহ কবি, একাকী বসি ম্লানছবি।
অস্তাচলে গেল রবি, হইল দিবা অবসান।

বৃথা গেয়েছি বহু গান॥

Read in Banglish
Britha geyechi bohu gaan Kotha shonpechi mon pran! Tumi to ghume nimogon, ami jagiya onukhon. Aloshe tumi ocheton, amare dohe opoman. Britha geyechi bohu gaan. Jatri sobe tori khule gelo sudur upokule, Mohasagorototomule dhu dhu koriche e shoshan. Kahar pane chaho kobi, ekaki bosi mlan-chobi. Ostachole gelo robi, hoilo diba oboshan. Britha geyechi bohu gaan.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Melancholic

Dekhaye De Kotha Ache Ektu Birol

দেখায়ে দে কোথা আছে একটু বিরল

Rabindranath Tagore

"দেখায়ে দে কোথা আছে একটু বিরল। এই ম্রিয়মাণ মুখে তোমাদের এত সুখে বলো দেখি কোন্‌ প্রাণে ঢালিব গরল।"

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Devotional

Kon Shubhakhone Udibe Noyone

কোন্‌ শুভখনে উদিবে নয়নে

Rabindranath Tagore

"কোন্‌ শুভখনে উদিবে নয়নে অপরূপ রূপ-ইন্দু চিত্তকুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু ॥"

Discussion

Public comments for Britha Geyechi Bohu Gaan are available on the discussion page.

View discussion