Back to Library
Spiritual

ক্ষত যত ক্ষতি যত Khoto Joto Khoti Joto

Rabindranath Tagore

Khoto Joto Khoti Joto lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে,
নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে ॥

কী হল না, কী পেলে না, কে তব শোধে নি দেনা
সে সকলই মরীচিকা মিলাইবে পিছে ॥

এই-যে হেরিলে চোখে অপরূপ ছবি
অরুণ গগনতলে প্রভাতের রবি—
এই তো পরম দান সফল করিল প্রাণ,
সত্যের আনন্দরূপ
এই তো জাগিছে ॥

Read in Banglish
Khoto joto khoti joto miche hote miche, nimesher kushankur pore robe niche. Ki holo na, ki pele na, ke tobo shode ni dena se sokoli morichika milaibe piche. Ei-je herile chokhe oporup chhobi arun gogontole probhater robi-- ei to porom dan sofol korilo pran, sotyer anondorup ei to jagiche.

Related songs

More songs you may enjoy.

Devotional

Simar Majhe Ashim Tumi

সীমার মাঝে অসীম তুমি

Rabindranath Tagore

"সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥"

Devotional

Asim Dhan To Achhe Tomar

অসীম ধন তো আছে তোমার

Rabindranath Tagore

"অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে। নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥"

Devotional

akarane akale mor porlo jokhon dak

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

Rabindranath Tagore

"অকারণে অকালে মোর পড়ল যখন ডাক তখন আমি ছিলেম শয়ন পাতি । বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক, ধরায় তখন তিমিরগহন রাতি ।"

Philosophical

Sokol Bhoyer Bhoy Je Tare Kon Bipode Karbe

সকল ভয়ের ভয় যে তারে কোন্‌ বিপদে কাড়বে

Rabindranath Tagore

"সকল ভয়ের ভয় যে তারে কোন্‌ বিপদে কাড়বে। প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্‌ কালে সে ছাড়বে।"

Devotional

Je Rate Mor Duarguli Bhanglo Jhore

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

Rabindranath Tagore

"যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥ সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?"

Devotional

Se Dine Apad Amar Jabe Kete

সে দিনে আপদ আমার যাবে কেটে

Rabindranath Tagore

"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"

Discussion

Public comments for Khoto Joto Khoti Joto are available on the discussion page.

View discussion