Back to Library
Melancholic

কী বেদনা মোর জানো সে কি তুমি জানো Ki Bedona Mor Jano Se Ki Tumi Jano

Rabindranath Tagore

Ki Bedona Mor Jano Se Ki Tumi Jano lyrics by Rabindranath Tagore (1935). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কী বেদনা মোর জানো সে কি তুমি জানো
ওগো মিতা, মোর অনেক দূরের মিতা।
আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা॥

বাদাল-বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপে
ওগো সে কি তুমি জানো।
উৎসুক এই দুখজাগরণ এ কি হবে হায় বৃথা॥

ওগো মিতা, মোর অনেক দূরের মিতা,
আমার ভবনদ্বারে রোপণ করিলে যারে
সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা॥

ওগো সে কি তুমি জানো।
তুমি যার সুর দিয়েছিলে বাঁধি
মোর কোলে আজ উঠিছে সে কাঁদি ওগো সে কি জানো—
সেই-যে তোমার বীণা সে কি বিস্মৃতা॥

Read in Banglish
Ki bedona mor jano se ki tumi jano Ogo mita, mor onek durer mita. Aji e nibirotimir jamini bidyutosochokita. Badal-batash byepe hridoy uthiche kempe Ogo se ki tumi jano. Utsuk ei dukhojagoron e ki hobe hay britha. Ogo mita, mor onek durer mita, Amar bhobonoduare ropon korile jare Sojol haowar korun poroshe se maloti bikoshita. Ogo se ki tumi jano. Tumi jar sur diyechile bmadhi Mor kole aj uthiche se kandi ogo se ki jano-- Sei-je tomar bina se ki bismrita.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Sonar Pinjor Bhangiye Amar

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

Rabindranath Tagore

"সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার প্রাণের পাখিটি উড়িয়ে যাক। সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না! সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক-- পাখিটি উড়িয়ে যাক॥"

Melancholic

Bhora Badar Maho Bhadar

ভরা বাদর মাহ ভাদর

Rabindranath Tagore

"ভরা বাদর, মাহ ভাদর, শূন্য মন্দির মোর । ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি, ভুবন ভরি বরিখন্তিয়া ।"

Melancholic

Aj Kichutei Jay Na Moner Bhar

আজ কিছুতেই যায় না মনের ভার

Rabindranath Tagore

"আজ কিছুতেই যায় না মনের ভার, দিনের আকাশ মেঘে অন্ধকার- হায় রে । মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুঁজি- না-বলা তার কথাখানি জাগায় হাহাকার ।।"

Pensive

Aji Kon Sure Badhibo

আজি কোন সুরে বাঁধিব

Rabindranath Tagore

"আজি কোন সুরে বাঁধিব দিন-অবসান বেলারে দীর্ঘ ধূসর অবকাশে সঙ্গীজনবিহীন শূন্য ভবনে ।।"

Nostalgic

Shrabonborishon Par Hoye

শ্রাবণবরিষন পার হয়ে

Rabindranath Tagore

"শ্রাবণবরিষন পার হয়ে কী বাণী আসে ওই রয়ে রয়ে। গোপন কেতকীর পরিমলে, সিক্ত বকুলের বনতলে,"

Melancholic

Shraboner Pobone Akul Bishonno Shondhyay

শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়

Rabindranath Tagore

"শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায় সাথিহারা ঘরে মন আমার প্রবাসী পাখি ফিরে যেতে চায় দূরকালের অরণ্যছায়াতলে॥"

Discussion

Public comments for Ki Bedona Mor Jano Se Ki Tumi Jano are available on the discussion page.

View discussion