Back to Library
Pensive

আজি কোন সুরে বাঁধিব Aji Kon Sure Badhibo

Rabindranath Tagore

Aji Kon Sure Badhibo lyrics by Rabindranath Tagore (1923). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

আজি কোন সুরে বাঁধিব দিন-অবসান বেলারে
দীর্ঘ ধূসর অবকাশে সঙ্গীজনবিহীন শূন্য ভবনে ।।

সে কি মূক বিরহস্মৃতিগু্ঞ্জরণে তন্দ্রাহারা ঝিল্লিরবে ।
সে কি বিচ্ছেদরজনীর যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে ।।

সে কি অবগুন্ঠিত প্রেমের কুন্ঠিত বেদনায় সমবৃত দীর্ঘশ্বাসে ।
সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায় গর্বিত মঞ্জীরঝঙ্কারে ।।

Read in Banglish
Aji kon sure badhibo din-obosan belare dirgho dhusor obokashe songijonbihin shunno bhobone .. Se ki muk birohoshmritigunjorone tondrahara jhillirobe . Se ki bicchedrojonir jatri bihonger pokkhodhwonite .. Se ki obogunthito premer kunthito bedonay somobrito dirghoshwashe . Se ki uddhoto obhimane uddyoto upekkhay gorbito monjirjhongkare ..

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Aji Kon Sure Badhibo are available on the discussion page.

View discussion

Related Tracks

Philosophical

Sonar Pinjor Bhangiye Amar

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

Rabindranath Tagore

"সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার প্রাণের পাখিটি উড়িয়ে যাক। সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না! সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক-- পাখিটি উড়িয়ে যাক॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Melancholic

Dekhaye De Kotha Ache Ektu Birol

দেখায়ে দে কোথা আছে একটু বিরল

Rabindranath Tagore

"দেখায়ে দে কোথা আছে একটু বিরল। এই ম্রিয়মাণ মুখে তোমাদের এত সুখে বলো দেখি কোন্‌ প্রাণে ঢালিব গরল।"

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"