Back to Library
Philosophical

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার Sonar Pinjor Bhangiye Amar

Rabindranath Tagore

Sonar Pinjor Bhangiye Amar lyrics by Rabindranath Tagore (1884). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার প্রাণের পাখিটি উড়িয়ে যাক।
সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না!
সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক—
পাখিটি উড়িয়ে যাক॥

মুদিত নয়ন খুলিয়ে আমার সাধের স্বপন যায় রে যায়।
হাসিতে অশ্রুতে গাঁথিয়া গাঁথিয়া দিয়েছিনু তার বাহুতে বাঁধিয়া
আপনার মনে কাঁদিয়া কাঁদিয়া ছিঁড়িয়া ফেলেছে হায় রে হায়,
সাধের স্বপন যায় রে যায়॥

যে যায় সে যায়, ফিরিয়ে না চায়, যে থাকে সে শুধু করে হায়-হায়—
নয়নের জল নয়নে শুকায়— মরমে লুকায় আশা।
বাঁধিতে পারে না আদরে সোহাগে— রজনী পোহায়, ঘুম হতে জাগে,
যায় যদি তবে যাক। একবার তবু ডাক্‌।
কী জানি যদি রে প্রাণ কাঁদে তার তবে থাক্‌, তবে থাক্‌॥

Read in Banglish
Sonar pinjor bhangiye amar praner pakhiti uriye jak. Se je hetha gan gahe na! Se je more ar chahe na! Sudur kanon hoite se je suneche kahar dak-- pakhiti uriye jak. Mudito noyon khuliye amar sadher swapon jay re jay. Hashite oshrute gathiya gathiya diyechhinu tar bahute bandhiya Aponar mone kadiya kadiya chhiriya pheleche hay re hay, sadher swapon jay re jay. Je jay se jay, phiriye na chay, je thake se shudhu kore hay-hay-- noyoner jol noyone shukay-- morome lukay asha. Bandhite pare na adore sohage-- rojoni pohay, ghum hote jage, jay jodi tobe jak. Ekbar tobu dak. Ki jani jodi re pran kande tar tobe thak, tobe thak.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Dekhaye De Kotha Ache Ektu Birol

দেখায়ে দে কোথা আছে একটু বিরল

Rabindranath Tagore

"দেখায়ে দে কোথা আছে একটু বিরল। এই ম্রিয়মাণ মুখে তোমাদের এত সুখে বলো দেখি কোন্‌ প্রাণে ঢালিব গরল।"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Devotional

Kon Shubhakhone Udibe Noyone

কোন্‌ শুভখনে উদিবে নয়নে

Rabindranath Tagore

"কোন্‌ শুভখনে উদিবে নয়নে অপরূপ রূপ-ইন্দু চিত্তকুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু ॥"

Melancholic

Mukhkhani Karo Molino Bidhuro Jabar Bela

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা

Rabindranath Tagore

"মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-- জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥"

Melancholic

Pran Chay Chokkhu Na Chay

প্রাণ চায় চক্ষু না চায়

Rabindranath Tagore

"প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা॥"

Melancholic

Swapaney Donhey Chhinu Ki Mohe Jagar Bela Holo

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল

Rabindranath Tagore

"স্বপনে দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল-- যাবার আগে শেষ কথাটি বোলো ॥"

Discussion

Public comments for Sonar Pinjor Bhangiye Amar are available on the discussion page.

View discussion