কি বুঝাও আমারে গো আর কি গো মন মানে।
ঠেকিয়াছি পিরিাতের কাছে মন প্ৰাণ সদাই টানে।।
অবলার বিচ্ছেদের জ্বালা অন্যেতে না জানে
জল ছাড়া মনীনের জীবন রহিবে কেমনে
পূর্বের কথা প্ৰাণনাথ পাশরিল মনে
কদম্বতরুয়া তলে ছিল কথা দুজনে।।
কইও দুঃখ বন্ধুর কাছে রমণ মইল পরানে
ওগো ত্বরা কইরে যাগো বৃন্দে প্ৰাণনাথ যেখানে।।
Discussion
Public comments for Ki Bujhao Amare Go are available on the discussion page.
View discussion