কী করিব বলো, সখা, তোমার লাগিয়া ।
কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া ।।
এই পেতে দিনু বুক, রাখো, সখা, রাখো মুখ—
ঘুমাও তুমি গো, আমি রহিনু জাগিয়া ।
খুলে বলো, বলো সখা, কী দুঃখ তোমার—
অশ্রুজলে মিলাইব অশ্রুজলধার !
একদিন বলেছিলে মোর ভালোবাসা
পাইলে পুরিবে তব হৃদয়ের আশা ।
কই সখা, প্রাণ মন করেছি তো সমর্পণ—
দিয়েছি তো যাহা-কিছু আছিল আমার ।
তবু কেন শুকালো না অশ্রুজলধার ।।
Discussion
Public comments for Ki Koribo Bolo Sokha Tomar Lagiya are available on the discussion page.
View discussion