Back to Library
Devotional

কিয়ে শুভ দরশনে Kiye Shubha Darashane

Chandidas

Kiye Shubha Darashane lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

কিয়ে শুভ দরশনে, উলসিত লোচনে,
দুহুঁ দোহুঁ হেরি মুখ ছাঁদে।
তৃষিত চাতক, নব জলধরে মিলল,
ভুখিল চকোর চান্দে।।

আধ নয়ানে, দুহুঁ রূপ নিহারই,
চাহনি আনহি ভাঁতি।
রসের আবেশে, দুহুঁ অঙ্গ হেলাহেলি,
বিছুরল প্রেম সাঙ্গাতি।।

শ্যাম সুখময় দেহ, গোরী পরশে সেহ,
মিলায়ল যেন কাঁচা ননী।
রাই তনু ধরিতে নারে, আলাইল আনন্দ ভরে,
শিরিশ কুসুম কমলিনী।।

অতসি কুসুম সম, সম শ্যাম সুনায়র,
নায়রী চম্পক গোর।
নব জলধরে জনু, চাঁদ আগোরল,
ঐছে রহল শ্যাম কোর।।

বিগলিত কেশ কুন্তল, শিখি চন্দ্রক,
বিগলিত নিতল নিচোল।
দুহুঁক প্রেম রসে, ভাসল নিধুবন
উছলল প্রেম হিলোল।।

চণ্ডীদাস কহে, দুহুঁ রূপ নিরখিতে,
বিছুরল ইহ পরকাল।
শ্যাম সুঘড় বর সুন্দর রস রাজ,
সুন্দরী মিলই রসাল।।

Read in Banglish
Kiye shubha darashane, ulasita lochane, duhun dohun heri mukha chhande. trishita chataka, naba jaladhare milala, bhukhila chakora chande.. adha nayane, duhun rupa niharai, chahani anahi bhandti. rasera abheshe, duhun anga helaheli, bichurala prema sangati.. shyama sukhamaya deha, gori parashe seha, milayala jena kancha noni. rai tanu dharite nare, alaila ananda bhare, shirisha kusuma kamalini.. atasi kusuma sama, sama shyama sunayara, nayari champaka gora. naba jaladhare janu, chanda agorala, oichhe rahala shyama kora.. bigalita kesha kuntala, shikhi chandraka, bigalita nitala nichola. duhunka prema rase, bhashala nidhubana uchhalala prema hilola.. chandidasa kahe, duhun rupa nirakhite, bichurala iha parakala. shyama sughara bara sundara rasa raja, sundari milai rasala..

Related songs

More songs you may enjoy.

Devotional

Sajani O Dhani Ke Kaho Bote

সজনি ও ধনী কে কহ বটে

Chandidas

"সজনি ও ধনী কে কহ বটে। গোরোচনা গৌরী, নবীন কিশোরী, নাহিতে দেখিনু ঘাটে।।"

Devotional

Shuno Shohochori Na Koro Chaturi

শুন সহচরি না কর চাতুরী

Chandidas

"শুন সহচরি না কর চাতুরী, সহজে দেহ উত্তর। কি জাতি মূরতি কানুর পিরীতি, কোথাই তাহার ঘর।।"

Devotional

Sei Kon Bidhi Ani Sudhanidhi Thuil Radhika Name

সেই কোন বিধি আনি সুধানিধি থুইল রাধিকা নামে

Chandidas

"সেই কোন বিধি, আনি সুধানিধি, থুইল রাধিকা নামে। শুনিতে সে বাণী, অবশ তখনি, মুরছি পড়ল হামে।।"

Devotional

Jabat Nikat Diya Yay Benu Bajaiya

যাবট নিকট দিয়া যায় বেণু বাজাইয়া

Chandidas

"যাবট নিকট দিয়া, যায় বেণু বাজাইয়া, তখন আমি দুয়ারে দাঁড়ায়ে। দেখি বলি আইনু আমি, ফিরিয়া না চাহিলে তুমি, আঁখি রহিল চাঁদ মুখ চেয়ে।।"

Romantic

Rai Aju Keno Heno Dekhi

রাই আজু কেন হেন দেখি

Chandidas

"রাই, আজু কেন হেন দেখি। আঁখু ঢুলু ঢুলু, ঘুমেতে আকুল, জাগিয়াছ বুঝি নিশি।।"

Devotional

Rai Tumi Se Amar Goti

রাই তুমি সে আমার গতি

Chandidas

"রাই! তুমি সে আমার গতি। তোমার কারণে, রসতত্ত্ব লাগি, গোকূলে আমার স্থিতি।।"

Discussion

Public comments for Kiye Shubha Darashane are available on the discussion page.

View discussion