কই হল মোর মাছ ধরা।
সারা কাল ধাপ ঠেলিয়ে
হলাম কেবল বল সারা।।
একে যাই ধাপো বিলি
ওঠে শুধু শামুকের ভারা।
শুভ যোগ না পেলে সে মাছ বলে
হয় না কভু ক্ষার ছাড়া।।
কেই বলা-কওয়া করে
সেই মাছ প্রেম-সাগরে
যে চেনে নদীর ত্রিধারা।
আমি মরতে এলাম সেই নদীতে
খাটল আ খ্যাপলা-খরা।।
যেজন ডুবারু ভাল
মাছের ঝিম সেই চিনিল
ও তার শুভ হল যাত্রা
(হলাম) ধারা ঠেলা পাইট আমি, লালন
সার হল শুধু লাল পড়া।।
Discussion
Public comments for Koi Holo Mor Mach Dhora are available on the discussion page.
View discussion