সাহারাতে ডেকেছে আজ বান, দেখে যা।
মরুভুমি হল গুলিস্তান, দেখে যা॥
সেই বানেরই ছোঁয়ায় আবার আবাদ হল দুনিয়া,
শুকনো গাছে মুঞ্জরিল প্রাণ দেখে যা॥
বিরান মুলুক আবার হল গুলে গুলে গুলজার,
মক্কাতে আজ চাঁদের বাথান, দেখে যা॥
সেই দরিয়ায় পারাপারের তরি ভাসে কোরআন,
ওড়ে তাহে কলেমার নিশান, দেখে যা॥
কান্ডারি তার বন্ধু খোদার হজরত মোহাম্মদ,
যাত্রী – যারা এনেছে ইমান, দেখে যা॥
সেই বানে কে ভাসবি রে আয়,
যাবি রে কে ফিরদৌস,
খেয়াঘাটে ডাকিছে আজান, দেখে যা॥
Discussion
Public comments for Saharate Dekheche Aaj Baan are available on the discussion page.
View discussion