Back to Library
Devotional

মা ব্রহ্মময়ী জননী মোর Ma Brahmamoyi Janani Mor

Kazi Nazrul Islam

Ma Brahmamoyi Janani Mor lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মা ব্রহ্মময়ী জননী মোর
অব্রাহ্মণ কে বলে?
শ্যামা নামের জঠরে মোর
নব জন্ম ভূতলে॥

চণ্ডিকারে মা বলে রে
আমি হলাম দ্বিজ।
আদর করে নাম রেখেছেন
পুত্র মনসিজ।
অক্ষমালার যজ্ঞোপবীত
মা পরালেন মোর গলে॥
রুদ্রাক্ষ মালার যজ্ঞোপবীত
মা পরালেন মোর গলে॥

কে কবে অস্পৃশ্য বলে
দিয়েছিল গালি।
কেঁদেছিলাম ‘মা’ বলে
তাই মা হলেন মোর কালী।
মা হলেন ভদ্রকালী।

পতিত বলে ঘৃণা যারা
করেছিল আগে,
আজ মায়ের কোলে তাহাদেরই
ডাকি অনুরাগে।
জগৎ-জননীর কোলে তোরা সবাই আয় রে॥
সেই চণ্ডাল আজ কমল হয়ে
ফুটল মা-র চরণ-তলে।
মা-র রাঙা চরণ-কমল ছুঁয়ে
ফুটল মা-র চরণ-তলে॥

Read in Banglish
Ma brahmamoyi janani mor Abrahman ke bole? Shyama namer jothore mor Nobo jonmo bhutole. Chondikare ma bole re Ami holam dwijo. Ador kore nam rekhechen Putro monosijo. Okhomalay joggyopobit Ma poralen mor gole. Rudrakkho malar joggyopobit Ma poralen mor gole. Ke kobe osprishsho bole Diyechilo gali. Kendechilam 'Ma' bole Tai Ma holen mor Kali. Ma holen Bhodrokali. Potito bole ghrina jara Korechilo age, Aj mayer kole tahaderi Daki onurage. Jogot-jononir kole tora sobai ay re. Sei chondal aj komol hoye Futlo ma-r choron-tole. Ma-r ranga choron-komol chuye Futlo ma-r choron-tole.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Laglo Agun

শ্যামা নামের লাগল আগুন

Kazi Nazrul Islam

"শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে। যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Devotional

Kalo Meyer Payer Tolay

কালো মেয়ের পায়ের তলায়

Kazi Nazrul Islam

"কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।।"

Devotional

Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে

Kazi Nazrul Islam

"ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে মা গো এবার ত্রিভুবনের সকল জড় জীবের পরে"

Discussion

Public comments for Ma Brahmamoyi Janani Mor are available on the discussion page.

View discussion