Back to Library
Philosophical

মাটির ছেলে, দু-দিন পরে মাটিতে মিশাই Matir Chhele, Du-din Pore Matite Mishai

Kazi Nazrul Islam

Matir Chhele, Du-din Pore Matite Mishai lyrics by Kazi Nazrul Islam (1939). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মাটির ছেলে, দু-দিন পরে মাটিতে মিশাই
মোরা মাটির ছেলে, দু-দিন পরে মাটিতে মিশাই।
আসে খড়ের প্রতিমা হয়ে মা আমাদের তাই॥

সে কয় না কথা, দেয় না স্নেহ-কোল,
মা, মা বলে যতই কেন বাজা না ঢাক-ঢোল,
তোর ক্ষুধা-তৃষ্ণার জ্বালা মেটে হয়ে
শ্মশান-ছাই॥

সে দেবতাদের চিন্ময়ী মা,
অসুরও পায় দেখা
মা-র অসুরও পায় দেখা–
মা-র জড় পাষাণ মূর্তি হেরে
শুধু মানুষ একা রে ভাই,
শুধু মানুষ একা।

মোরা মরে এবার আসব অসুর হয়ে,
মুণ্ড মোদের দুলবে, রে ভাই,
মার কন্ঠে রয়ে।
নাই বিসর্জন যে জননীর,
সেই মাকে মোরা চাই॥

Read in Banglish
Matir chhele, du-din pore matite mishai Mora matir chhele, du-din pore matite mishai. Ase khorer protima hoye ma amader tai. Se koy na kotha, dey na sneho-kol, Ma, ma bole jotoi keno baja na dhak-dhol, Tor khudha-trishnar jwala mete hoye shmoshon-chai. Se debotader chinmoyi ma, oshuro pay dekha ma-r oshuro pay dekha– ma-r joro pashan murti here shudhu manush eka re bhai, shudhu manush eka. Mora more ebar ashbo oshur hoye, mundo moder dulbe, re bhai, mar konthe roye. Nai bishorjon je jononir, sei make mora chai.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Laglo Agun

শ্যামা নামের লাগল আগুন

Kazi Nazrul Islam

"শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে। যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Devotional

Kalo Meyer Payer Tolay

কালো মেয়ের পায়ের তলায়

Kazi Nazrul Islam

"কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।।"

Devotional

Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে

Kazi Nazrul Islam

"ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে মা গো এবার ত্রিভুবনের সকল জড় জীবের পরে"

Discussion

Public comments for Matir Chhele, Du-din Pore Matite Mishai are available on the discussion page.

View discussion