মোর স্বপন-তরীর কে তুই নেয়ে।
লাগল পালে নেশার হাওয়া, পাগল পরান চলে গেয়ে।
আমায় ভুলিয়ে দিয়ে যা তোর দুলিয়ে দিয়ে না,
ও তোর সুদূর ঘাটে চল্ রে বেয়ে।
আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক্ পিছে।
তোমার ঘোমটা খুলে দাও তোমার নয়ন তুলে চাও,
দাও হাসিতে মোর পরান ছেয়ে॥
Discussion
Public comments for Mor Swapon-Torir Ke Tui Neye are available on the discussion page.
View discussion