Back to Library
Devotional

মরু সাহারা আজি মাতোয়ারা Moru Sahara Aji Matowara

Kazi Nazrul Islam

Moru Sahara Aji Matowara lyrics by Kazi Nazrul Islam (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মরু সাহারা আজি মাতোয়ারা।
হলেন নাজেল তাহার দেশে খোদার রসুল—
যাঁহার নামে যাঁহার ধ্যানে
সারা দুনিয়া দীওয়ানা প্রেমে মশগুল।।

যাঁহার আসার আশাতে অনুরাগে
নীরস খর্জুর তরুতে রস জাগে,
তপ্ত মরু, ‘পরে খোদার রহম ঝরে,
হাসে আকাশ পরিয়া চাঁদের দুল।।

ছিল ত্রিভুবন যাঁহার পথ চাহি,
এল রে সে নবী ‘ইয়া উম্মতি’ গাহি’
যতেক গুমরাহে নিতে খোদার রাহে
এল ফুটাতে দুনিয়াতে ইসলামী ফুল।।

Read in Banglish
Moru sahara aji matowara. Holen najel tahara deshe khodar rosul— Janhar name janhar dhyane sara duniya deewana preme moshgul.. Janhar ashar ashate onurage niiros khorjur torute rosh jage, topto moru, 'pore khodar rohom jhore, hase akash poriya chander dul.. Chilo tribhubon janhar potho chahi, elo re shey nobi ‘ia ummoti’ gahi’ jotek gumrahe nite khodar rahe elo futate duniyate islami ful..

Related songs

More songs you may enjoy.

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Inspirational

Khushi Loye Khosh-Rojer

খুশি লয়ে খোশ-রোজের

Kazi Nazrul Islam

"খুশি লয়ে খোশ-রোজের আয় খেয়ালি খোশ-নসিব। জ্বাল দেয়ালি শবেরাতের, জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।"

Devotional

Laho Salam Laho, Deener Badshah

লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ

Kazi Nazrul Islam

"লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ জয় আখেরি নবী। পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবীকুলের রবি।।"

Devotional

Layli Layli Bhangiyo Na Dhyan

লায়লি লায়লি ভাঙিয়ো না ধ্যান

Kazi Nazrul Islam

"লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান মজনুর এ মিনতি। লায়লি কোথায়? আমি শুধু দেখি লা-এলার জ্যোতি॥"

Devotional

Saharate Dekheche Aaj Baan

সাহারাতে ডেকেছে আজ বান

Kazi Nazrul Islam

"সাহারাতে ডেকেছে আজ বান, দেখে যা। মরুভুমি হল গুলিস্তান, দেখে যা॥ সেই বানেরই ছোঁয়ায় আবার আবাদ হল দুনিয়া,"

Discussion

Public comments for Moru Sahara Aji Matowara are available on the discussion page.

View discussion