নামিল আসিয়া, বসিল হাসিয়া,
কহয়ে বেতন দেও।
বেতনের কালে, হাত দিিয়া গালে,
যুবতী সকলে কয়।।
সই! বাজিকরে নিবে যে কি?
যত কিছু দেই, কিছুই না লয়,
(বলে) আমারে জিজ্ঞাস কি?
মনে এই কই, দেহ কুচ-গিরি,
আর তব মুখ-সুধা।
আর এক হয়, মোর মনে লয়,
তাহা মোরে দেহ জুদা।।
সুন্দরীগণে বুঝিল মনে,
ইহার গ্রাহক তুমি।
চিটের চিটানি খেতের মিঠানি,
সকলি জানি যে আমি।।
চণ্ডীদাস কয়, তবে কেন নয়,
জানিয়া চতুরপণা।
বুঝিলে না বুঝে, কহিলে না সুঝে,
তাহার বলি যে কালা।।
Discussion
Public comments for Namilo Asiya Bosilo Hasiya are available on the discussion page.
View discussion