ও ভাণ্ডে আছে কত মধু ভরা।
খানদানে মিশ গা তোরা৷
নবীজীর খানদানে মিশলে
আয়নার পিষ্ঠে লাগবে পারা।
সেদিন জ্বলে উঠবে নূর তাজেল্লা
এই অধর মানুষ যাবে গো ধরা
আল্লা নবী দুই অবতার
এক নূরেতে মিশকাত করা।
ঐ নূর সাধিলেন নিরঞ্জনকে
অমনি তারে যাবে ধরা।
দিন থাকিতে মুরশিদ ধরে
সাধন ভজন কর গা তোরা।
ফকির লালন বলে, সাইর চরণে
ভেদ পাবা না মুরশিদ ছাড়া।।
Discussion
Public comments for O Bhande Ache Koto Modhu Bhora are available on the discussion page.
View discussion