ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ—
এখন তবে আজ্ঞা করো, বিদায় হবে দাস।
জীবনের এই বাসরবাতি পোহায় বুঝি, নেবে বাতি—
বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস।
এখন থেমে গেল বাঁশি, শুকিয়ে এল পুষ্পরাশি,
উঠল তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ।
ছিলেন যাঁরা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে,
আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস॥
Discussion
Public comments for Ogo Bhagyadebi Pitamohi are available on the discussion page.
View discussion