Back to Library
Devotional

ওগো মুর্শিদ বলো বলো রসুল কোথায় থাকে Ogo Murshid Bolo Bolo Rosul Kothay Thake

Kazi Nazrul Islam

Ogo Murshid Bolo Bolo Rosul Kothay Thake lyrics by Kazi Nazrul Islam (1939). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

ওগো মুর্শিদ! বলো বলো
রসুল কোথায় থাকে?
কোথায় গেলে কেমন করে
দেখতে পাব তাঁকে?

বেহেশত-পাড়ে দূর আকাশে
তাঁহার আসন খোদার পাশে,
সে এতই প্রিয়, আপনি খোদা
লুকিয়ে তারে রাখে।।

কোরান পড়ি, হাদিস শুনি,
সাধ মেটে না তাহে,
আতর পেয়ে মন যে আমার
ফুল দেখতে চাহে।

সবাই খুশি ঈদের চাঁদে,
আমার কেন পরান কাঁদে?
দেখব কখন, আমার ঈদের
চাঁদ-মোস্তফাকে।।

Read in Banglish
Ogo Murshid! bolo bolo Rosul kothay thake? Kothay gele kemon kore dekhte pabo take? Behesht-pare dur akashe tahar ason khodar pashe, se etoi priyo, apni khoda lukiye tare rakhe. Koran pori, hadis shuni, sadh mete na tahe, ator peye mon je amar phul dekhte chahe. Sobai khushi eider chande, amar keno poran kande? dekhbo kokhon, amar eider chand-mostofake.

Related songs

More songs you may enjoy.

Devotional

Nikhil Ghume Acheton Shohosa Shuninu Ajaan

নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান

Kazi Nazrul Islam

"নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান; শুনি’ সে তকবিরের ধ্বনি আকুল হল মন-প্রাণ; বাহিরে হেরিনু আসি: বেহেশতী রৌশনীতে রে ছেয়েছে জমিন ও আসমান;"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Inspirational

Khushi Loye Khosh-Rojer

খুশি লয়ে খোশ-রোজের

Kazi Nazrul Islam

"খুশি লয়ে খোশ-রোজের আয় খেয়ালি খোশ-নসিব। জ্বাল দেয়ালি শবেরাতের, জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।"

Devotional

Laho Salam Laho, Deener Badshah

লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ

Kazi Nazrul Islam

"লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ জয় আখেরি নবী। পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবীকুলের রবি।।"

Devotional

Layli Layli Bhangiyo Na Dhyan

লায়লি লায়লি ভাঙিয়ো না ধ্যান

Kazi Nazrul Islam

"লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান মজনুর এ মিনতি। লায়লি কোথায়? আমি শুধু দেখি লা-এলার জ্যোতি॥"

Discussion

Public comments for Ogo Murshid Bolo Bolo Rosul Kothay Thake are available on the discussion page.

View discussion