ওলো রেখে দে, সখী, রেখে দে, মিছে কথা ভালোবাসা।
সুখের বেদনা, সোহাগযাতনা, বুঝিতে পারি না ভাষা॥
ফুলের বাঁধন, সাধের কাঁদন, পরান সঁপিতে প্রাণের সাধন,
লহো লহো বলে পরে আরাধন— পরের চরণে আশা॥
তিলেক দরশ পরশ মাগিয়া, বরষ বরষ কাতরে জাগিয়া
পরের মুখের হাসির লাগিয়া অশ্রুসাগরে ভাসা—
জীবনের সুখ খুঁজিবারে গিয়া জীবনের সুখ নাশা॥
Discussion
Public comments for Olo Rekhe De Sokhi Rekhe De are available on the discussion page.
View discussion