ওরা, চাহিতে জানে না, দয়াময়।
ওরা, চাহে ধন, জন, আয়ু, আরোগ্য বিজয়।
করুণার সিন্ধু কূলে তথাপি নিলাজ হিয়া,
বসিয়া, মনের ভুলে মহাব্যস্ত তাই নিয়া,
এক বিন্দু বারি তুলে ভাঙিতে গড়িতে, হয়ে
মুখে নাহি লয়, পড়ে অসময়।
তীরে করি ছোটাছুটি, আহা! ওরা জানে না তো,
ধূলি বাঁধে মুঠিমুঠি, করুণা নির্ঝর নাথ,
পিয়াসে আকুল হিয়া, না চাহিতে নিরন্তর,
আরো ক্লিষ্ট হয়। ঝর ঝর বয়;
কী ছাই মাগি রে নিয়ে, চির তৃপ্তি আছে যাহে,
কী ছাই করে তা দিয়ে, তা যদি গো নাহি চাহে,
দু’দিনের মোহ, ভেঙে তাই দিও দীনে, যাতে
চুরমার হয়; পিপাসা না রয়।
Discussion
Public comments for Ora Chahite Jane Na Doyamoy are available on the discussion page.
View discussion