ওরে ডেকে দে দে লো, মহুয়া-বনে ফুল ফোটাত
বাজিয়ে বাঁশি কে।
বনের হরিণ নাচাত, পাখিকে গান গাওয়াতো,
ঢেউ ওঠাতো ঝরনাজলে – পাহাড়তলিতে॥
তার গানের কথা জানিয়ে দিত ফুলের মধুকে,
(তার) সুরের নেশা করত ব্যাকুল মনের বঁধুকে
গো মনের বঁধুকে
বুকের মাঝে বাজত নূপুর চপল হাসিতে
লো তার চপল হাসিতে॥
আঁধার রাতে ফোটাত সে হলুদ গাঁদার ফুল,
সে বন কাঁদাতো, মন কাঁদাতো, কাজ করাতো ভুল
লো কাজ করাত ভুল।
আর সে বাঁশি শুনি না
ধোঁয়ার ছলে কাঁদি না,
আর রাঙা শাড়ি পরি না, নোটন খোঁপা বাঁধি না,
আমি রইতে নারি না হেরে সেই বন-উদাসীকে লো
বন-উদাসীকে॥
Discussion
Public comments for Ore Deke De De Lo are available on the discussion page.
View discussion