ওরে ও মদিনা, বলতে পারিস কোন সে পথে তোর
খেলতো ধূলা-মাটি নিয়ে মা ফাতেমা মোর।।
হাসান-হোসেন খেলতো কোথায় কোন সে খেজুর বনে–
পাথর-কুচি কাঁকর ল’য়ে দুম্বা শিশুর সনে
সেই মুখকে চাঁদ ভেবে রে উড়িত চকোর।।
মা আয়েশা মোর নবীজীর পা ধোয়াতেন যথা–
দেখিয়ে দে সে বেহেশত আমায়, রাখরে আমার কথা
তোর প্রথম কোথায় আজান-ধ্বনি ভাঙলো ঘুমের ঘোর।।
কোন পাহাড়ের ঝর্ণা-তীরে মেষ চরাতেন নবী
কোন পথ দিয়ে রে যেতেন হেরায় আমার আল-আরবী,
তুই কাঁদিস কোথায় বুকে ধ’রে সেই নবীজীর গোর।।
Discussion
Public comments for Ore O Medina Bolte Paris are available on the discussion page.
View discussion