ওরে, তোরা নেই বা কথা বললি,
দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী॥
মরিস মিথ্যে ব’কে ঝ’কে, দেখে কেবল হাসে লোকে,
না হয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি॥
অন্তরে তোর আছে কী যে নেই রটালি নিজে নিজে,
না হয় বাদ্যগুলো বন্ধ রেখে চুপেচাপেই চললি॥
কাজ থাকে তো করগে না কাজ, লাজ থাকে তো ঘুচাগে লাজ,
ওরে, কে যে তোরে কী বলেছে নেই বা তাতে টললি॥
Discussion
Public comments for Ore Tora Nei Ba Kotha Bolli are available on the discussion page.
View discussion