অয়রে শ্যামচন্দের বাঁশি, আকুল কইল মোরে।
দেওয়ানা কইল মোরে রে ডাকাইত বাঁশির সুরে।
বাঁশি ধরি মাইল টান উড়িল যুবতীর প্রাণরে।
শ্যামরূপ পানে চাইয়া থাকি রে নয়ন ভাইরা দেখি রে
জুড়াব দুই আঁখি রে।।
আমি যাইমু জলের ছলে তুমি যাইবায় কদম তলে রে।
কদম তলে হইব দেখা, Shyam, তোমার আমার একা রে
কহিব দুঃখের কথা রে।।
ভাইবে রাধারমণ বলে বাঁশির জ্বালায় অঙ্গ জ্বলে রে
পিরিত কইরে ছাইড়া গেল অন্তর আমার ঝুরে রে।
Discussion
Public comments for Oyre Shyamchander Banshi, Akul Koilo More are available on the discussion page.
View discussion