Back to Library
Restless

পালাই পালাই Palai Palai

Shohortoli

Palai Palai lyrics by Shohortoli (2012). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

চৌরাস্তার মোড়
আঁধারে ঘুম
পালাই পালাই
খোলা চোখ চুরি করে
পালাই পালাই

গোলাকার একা বৃত্তে
পতিত প্রশ্ন মানব
শুক্ল পক্ষের শেষ রাতে
লেখা চিরকুট
হারিয়ে গেছে বলে
গন্তব্য জানা নেই
চৌরাস্তার মোড়
আঁধারে ঘুম
পালাই পালাই
খোলা চোখ চুরি করে
পালাই পালাই

গোলকধাঁধায় গন্তব্যহীন খোলা চোখ
চিরকুট সন্ধানে ঘুম ছেড়ে দিগন্তে
পালাই পালাই
দোল পূর্ণিমার রাতে মিলবে কি এই পথ
আর হারানো চিরকুট
প্রশ্ন মানবের কাছে
কোনো উত্তর জানা নেই
প্রশ্ন মানবের কাছে
কোনো উত্তর জানা নেই

চৌরাস্তার মোড়
আঁধারে ঘুম
পালাই পালাই
খোলা চোখ চুরি করে
পালাই পালাই
গোলাকার একা বৃত্তে
পতিত প্রশ্ন মানব
শুক্ল পক্ষের শেষ রাতে
লেখা চিরকুট
হারিয়ে গেছে বলে
গন্তব্য জানা নেই

Read in Banglish
Chourastar mor Andhare ghum Palai palai Khola chokh churi kore Palai palai Golakar eka britte Potito proshno manob Shuklo pokkher shesh rate Lekha chirkut Hariye geche bole Gontobyo jana nei Chourastar mor Andhare ghum Palai palai Khola chokh churi kore Palai palai Golokdhadhay gontobyohin khola chokh Chirkut shondhane ghum chere digonte Palai palai Dol purnimar rate milbe ki ei poth Ar harano chirkut Proshno manober kache Kono uttor jana nei Proshno manober kache Kono uttor jana nei Chourastar mor Andhare ghum Palai palai Khola chokh churi kore Palai palai Golakar eka britte Potito proshno manob Shuklo pokkher shesh rate Lekha chirkut Hariye geche bole Gontobyo jana nei

Related songs

More songs you may enjoy.

Philosophical

Mukti

মুক্তি

Shohortoli

"এই পায়ে চলার পথে ধুলোর রথে উড়ছে সবুজ সময় এক মুক্তি প্রতিম ঠোঁট, জ্বরের ঘোরে গাইছে আহত প্রলাপ।"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Philosophical

Sur-Ashur

সুর-অসুর

Shohortoli

"নিতে পার, আমার কবিতা গানের কথা; পেতে পার, কায়ার মায়া সুরের খাতা। চাইলে আমার সব, যা ছিল ভালো; রেখে গেলে, জমাট কালো, ক্ষত।"

Patriotic

Desh Matar Kache Chithi

দেশ মাতার কাছে চিঠি

Shohortoli

"রাজপথে সব প্রজারাই ছিলো, ভাষার দাবীতে প্রানের আকুতি শক্ত পিচে ফুল ফুটেছিলো, স্বরে_অ – স্বরে_আ –হ্রস্ব_ই এখন ভাষার বাসা শুধু বুকে, মুখ খুঁজে ফিরে ধুঁকে-ধুঁকে, মুখে ফোটে ফিরিঙ্গি খই, ক- খ- গ পলাতক রই"

Existential

Droher Dore Deho

দ্রোহের দরে দেহ

Shohortoli

"খোলা রাস্তায়, নিয়ন আলোর ভীড়ে, মর্গের স্তব্ধতা, অন্ধ রাতের জঠরে।"

Melancholic

Khorkutu

খড়কুটো

Shohortoli

"জানি জানবেনা, কতটা কাঙ্গাল আমি! কতটা আকালে এ সমুদ্র মরুভূমি। জানি জানার দরকার নেই, ইতিহাসতো হারাবে খেই।"

Discussion

Public comments for Palai Palai are available on the discussion page.

View discussion