Back to Library
Philosophical

সুর-অসুর Sur-Ashur

Shohortoli

Sur-Ashur lyrics by Shohortoli (2013). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2013

গীতিকার
তপন
কণ্ঠশিল্পী
মিশু খান
ধরণ
আধুনিক
Lyrics

নিতে পার, আমার কবিতা গানের কথা;
পেতে পার, কায়ার মায়া সুরের খাতা।
চাইলে আমার সব, যা ছিল ভালো;
রেখে গেলে, জমাট কালো, ক্ষত।
আবেগের খেলা অহরহ…

পিচ গলা রোদে, চেনা পথে;
রেড সিগনালে, কান্না যানজটে।
যেখানেই যাবে জেনো, দিগন্তের পথ;
ততটাই দূরে, যতটা এখানে।
গোধূলির আবির যতোই মাখো,
সন্ধ্যা হবে সেখানেও জেনো।
আমার সুর নিয়ে, অসুরকেও চিনে নাও;
আমায় মেনে নিয়ে, ভালোবাসা ছড়াও।

চাইলাম তোমার বিকেল, সন্ধ্যা বেলা;
আরো চাই তোমার রাত, অবহেলা।
যদি নেই সাদা, নেবো যা আছে কালো;
নিলে নেবো পুরোটা তোমায়, নইলে না।
গ্রহণ গিলবে সব আলো…

পিচ গলা রোদে, চেনা পথে;
রেড সিগনালে, কান্না যানজটে।
যেখানেই যাবে জেনো, দিগন্তের পথ;
ততটাই দূরে, যতটা এখানে।
গোধূলির আবির যতোই মাখো,
সন্ধ্যা হবে সেখানেও জেনো।
আমার সুর নিয়ে, অসুরকেও চিনে নাও;
আমায় মেনে নিয়ে, ভালোবাসা ছড়াও।

Read in Banglish
Nite paro, amar kobita ganer kotha; Pete paro, kayar maya surer khata. Chaile amar sob, ja chilo bhalo; Rekhe gele, jomat kalo, khoto. Abeger khela ohoroho... Pich gola rode, chena pothe; Red signale, kanna janjote. Jekhanei jabe jeno, digonter poth; Tototai dure, jotota ekhane. Godhulir abir jotoi makho, Sondhya hobe shekhane-o jeno. Amar sur niye, asurke-o chine nao; Amay mene niye, bhalobasha chorao. Chailam tomar bikel, sondhya bela; Aro chai tomar rat, obohela. Jodi nei shada, nebo ja ache kalo; Nile nebo purota tomay, noile na. Grohon gilbe sob alo... Pich gola rode, chena pothe; Red signale, kanna janjote. Jekhanei jabe jeno, digonter poth; Tototai dure, jotota ekhane. Godhulir abir jotoi makho, Sondhya hobe shekhane-o jeno. Amar sur niye, asurke-o chine nao; Amay mene niye, bhalobasha chorao.

Related songs

More songs you may enjoy.

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Patriotic

Desh Matar Kache Chithi

দেশ মাতার কাছে চিঠি

Shohortoli

"রাজপথে সব প্রজারাই ছিলো, ভাষার দাবীতে প্রানের আকুতি শক্ত পিচে ফুল ফুটেছিলো, স্বরে_অ – স্বরে_আ –হ্রস্ব_ই এখন ভাষার বাসা শুধু বুকে, মুখ খুঁজে ফিরে ধুঁকে-ধুঁকে, মুখে ফোটে ফিরিঙ্গি খই, ক- খ- গ পলাতক রই"

Melancholic

Khorkutu

খড়কুটো

Shohortoli

"জানি জানবেনা, কতটা কাঙ্গাল আমি! কতটা আকালে এ সমুদ্র মরুভূমি। জানি জানার দরকার নেই, ইতিহাসতো হারাবে খেই।"

Melancholic

Ma

মা

Shohortoli

"উঠোন পেরিয়ে দু’পা সামনে এগুতে গেলে ভাবি এই বুঝি মা বলছেন’ “খোকা একটু সাবধানে” এখনো মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়, নিরাশ্রয় দু’হাত পাগলের মতো তোমার বুকের ওম খোঁজে"

Narrative

Mukhbondho

মুখবন্ধ

Shohortoli

"আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো। আগেই বলেছি, পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে,"

Melancholic

Nilika

নীলিকা

Shohortoli

"একটু পরে বইবে নদী, কপোল বেয়ে; জমাট শোকের একলা পাহাড়, বুক চিরে উঠবে নেয়ে। নীলিকার নয়নে, কতো কথার আয়োজনে, ঝাপসা আবেগ ডানা ঝাপটে গেলো।"

Discussion

Public comments for Sur-Ashur are available on the discussion page.

View discussion