পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয়?
তবে কেন পাপী তাপী এত আশা ক’রে রয়।
করিতে এ ধুলা খেলা অবসান হল বেলা
যারা এসেছিল সাথে ফেলে গেল অসময়।
হারাইয়া লাভে মূলে মরণের সিন্ধু কূলে
পথশ্রান্ত দেহখানি টানিয়া এনেছি হায়।
জীবনে কখনও আমি ডাকিনি জীবন স্বামী
তাই, এ অ-দিনে এ অধীনে ত্যজিবে কি ময়াময়।
Discussion
Public comments for Patoki Boliye Ki Go Paye Thela Bhalo Hoy are available on the discussion page.
View discussion