ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি − ।
তার অধরে হাসি আর নয়নে প্রীতি॥
দোদুল তাহার কায়া ঘনায় চোখে মায়া
জেগে ওঠে দেখে তায় পুরানো স্মৃতি॥
তাহার চরণ-পাতে তাহার সাথে সাথে,
আসে আঁধার রাতে শুক্লা চাঁদের তিথি॥
গেলে মন দিতে চাহে না সে নিতে,
ধরিতে গেলে চোখে সে কী তার ভীতি॥
ডাকি প্রিয় বলে তবু সে যায় চলে,
পায়ে পায়ে দলে হৃদয়-ফুল-বীথি॥
Discussion
Public comments for Phire Phire Dware Ase Jay Ke Niti are available on the discussion page.
View discussion