Back to Library
Devotional

ফিরি পথে পথে মজনুঁ দিওয়ানা হয়ে Phiri Pothe Pothe Mojnu Diwana Hoye

Kazi Nazrul Islam

Phiri Pothe Pothe Mojnu Diwana Hoye lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

ফিরি পথে পথে মজনুঁ দিওয়ানা হয়ে।
বুকে মোর এয়্ খোদা তোমারই এশ্‌ক লয়ে॥

তোমার নামের তসবীহ লয়ে ফিরি গলে,
দুনিয়াদার বোঝে না মোরে পাগল বলে,
ওরা চাহে ধনজন আমি চাহি প্রেমময়ে॥

আছ সকল ঠাঁয়ে শুনে বলে সবে,
এমনি চোখে তোমার দিদার কবে হবে,
আমি মনসুর নহি যে পাগল হব আনাল্‌হক কয়ে॥

তোমার হবিবের আমি উম্মত এয় খোদা,
তাইতো দেখিতে তোমায় সাধ জাগে সদা,
আমি মুসা নহি যে বেহোশ হয়ে পড়ব ভয়ে॥

তোমারই করুণায় যাবই তোমায় জেনে,
বসাব মোর হৃদে তোমার আর্শ এনে,
আমি চাই না বেহেশ্‌ত, রব বেহেশ্‌তের মালিক লয়ে॥

Read in Banglish
Phiri pothe pothe Mojnu diwana hoye. Buke mor ey khoda tomari eshq loye. Tomar namer tasbih loye phiri gole, duniyadar bojhe na more pagol bole, ora chahe dhonojon ami chahi premmoye. Achho sokol thaye shune bole sobe, emni chokhe tomar didar kobe hobe, ami Mansur nohi je pagol hobo Anal-Haq koye. Tomar habiber ami ummat ey khoda, taito dekhite tomay sadh jage soda, ami Musa nohi je behosh hoye porbo bhoye. Tomari korunay jaboi tomay jene, bosabo mor hride tomar arsh ene, ami chai na behesht, robo behes hter malik loye.

Related songs

More songs you may enjoy.

Devotional

Chhoy Lotifar Urdhwe Amar Arfat Moydan

ছয় লতিফার ঊর্ধ্বে আমার আরফাত ময়দান

Kazi Nazrul Islam

"ছয় লতিফার ঊর্ধ্বে আমার আরফাত ময়দান। তারই মাঝে কাবা – জানেন বুজর্গান॥ যবে হজরতের নাম জপি ভাই – হাজার হজের আনন্দ পাই,"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Inspirational

Khushi Loye Khosh-Rojer

খুশি লয়ে খোশ-রোজের

Kazi Nazrul Islam

"খুশি লয়ে খোশ-রোজের আয় খেয়ালি খোশ-নসিব। জ্বাল দেয়ালি শবেরাতের, জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।"

Devotional

Laho Salam Laho, Deener Badshah

লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ

Kazi Nazrul Islam

"লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ জয় আখেরি নবী। পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবীকুলের রবি।।"

Devotional

Layli Layli Bhangiyo Na Dhyan

লায়লি লায়লি ভাঙিয়ো না ধ্যান

Kazi Nazrul Islam

"লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান মজনুর এ মিনতি। লায়লি কোথায়? আমি শুধু দেখি লা-এলার জ্যোতি॥"

Discussion

Public comments for Phiri Pothe Pothe Mojnu Diwana Hoye are available on the discussion page.

View discussion