Back to Library
Mournful

অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী Oshim Bedonay Kande Modinabashi

Kazi Nazrul Islam

Read Oshim Bedonay Kande Modinabashi in Bengali and Banglish transliteration, from Zulfiqar.

Updated

Lyrics

অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী।
নিভিয়া গেল চাঁদের মুখের হাসি।।
শোকের বাদল আছড়ে প’ড়ে
কাঁদছে মরুর বুকের পরে,
ব্যথার তুফানে আরব গেল ভাসি’।।

গোলাব-বাগে গুল্‌ নাহি আজ
কাঁদিছে বুল্‌বুলি,
ছাইল আকাশ অন্ধকারে
মরু সাহারার ধূলি।
তরুলতা বনের পাখি,
‘কোথায় হোসেন?’ কইছে ডাকি’,
পড়ছে ঝরে তারার রাশি।।

Read in Banglish
Oshim bedonay kande modinabashi. Nibhiya gelo chander mukher hashi.. Shoker badol achre po're Kandche morur bukher pore, Byathar tufane arab gelo bhashi'.. Golab-bage gul nahi aaj Kandiche bulbuli, Chailo akash ondhokare Moru saharar dhuli. Torulota boner pakhi, ‘Kothay hossen?’ koiche daki’, Porche jhore tarar rashi..

Related songs

More songs you may enjoy.

Melancholic

Moharramer Chand Elo Oi Kandate Fer Duniyay

মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়

Kazi Nazrul Islam

"মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়। ওয়া হোসেনা ওয়া হোসেনা তারই মাতম শোনা যায়॥"

Devotional

Shahidi Eid

শহীদী ঈদ

Kazi Nazrul Islam

"শহীদের ঈদ এসেছে আজ শিরোপরি খুন-লোহিত তাজ, আল্লাহর রাহে চাহে সে ভিখ্:"

Devotional

Jabi Ke Modinay

যাবি কে মদিনায়, আয় ত্বরা করি

Kazi Nazrul Islam

"যাবি কে মদিনায়, আয় ত্বরা করি। তোর খেয়া-ঘাটে এল পুণ্য-তরি॥ আবুবকর উমর খাত্তাব আর উসমান আলি হায়দর"

Devotional

De Zakat De Zakat Tora Dere Zakat

দে জাকাত, দে জাকাত, তোরা দেরে জাকাত

Kazi Nazrul Islam

"দে জাকাত, দে জাকাত, তোরা দেরে জাকাত। তোর দীল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত।।"

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Discussion

Public comments for Oshim Bedonay Kande Modinabashi are available on the discussion page.

View discussion