পিরীতি বলিয়া, এ তিন আখর,
সিরজিল কোন ধাতা।
অবধি জানিতে, সুধাই কাহাতে,
ঘুচাই মনের ব্যথা।।
পিরীতি মূরতি, পিরীতি রতন,
যার চিতে উপজিল।
সে ধনী কতেক, জনমে জনমে,
যজ্ঞ করিয়াছিল।।
সই! পিরীতি না জানে যারা।
এ তিন ভুবনে, জনমে জনমে,
কি সুখ জানয়ে তারা।।
যে জন যা বিনে, না রহে পরাণে,
সে যে হৈল কুলনাশী।
তবে কেনে তারে, কলঙ্কিনী বলে,
অবোধ গোকুলবাসী।।
গোকুল নগরে, কেবা কি না করে,
অবুধ মূঢ় সে লোকে।
চণ্ডীদাসে ভনে, মরুক সে জনে,
পর চরচায় থাকে।
Discussion
Public comments for Piriti Boliya E Tin Akhor are available on the discussion page.
View discussion